জাবেদ তালুকদার (নবীগঞ্জ)::
৫:৫১ অপরাহ্ণ
নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ৫ পদে লড়ছেন ১৬ প্রার্থী
আজ মঙ্গলবার নবীগঞ্জ শহরস্থ হবিগঞ্জ জেলা পরিষদের ডাক বাংলোতে দুপুর ১১টা থেকে চলছে নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ। । এ নির্বাচনে ৫ পদে লড়ছেন মোট ১৬ প্রার্থী। ২ জন প্রবাসীসহ নবীগঞ্জ প্রেসক্লাবে মোট সদস্য ৪৫ জন। এদের মধ্যে ৪৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আজ। কে কে আসছেন প্রেস ক্লাবের দায়িত্বে তা নিয়ে চলছে সাংবাদিকদের মাঝে আলোচনা-সমালোচনা। আজ সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলমান থাকবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।
গত বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি এবং সিনিয়র সাংবাদিক এম.এ আহমদ আজাদ -এর উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
সভাপতি পদে প্রার্থীরা হলেন, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল ও দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আশাহিদ আলী আশা। সহ-সভাপতি পদে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ ও প্রতিদিনের সংবাদ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ। সাধারণ সম্পাদক পদে দৈনিক হবিঘহ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক ভোরের ডাক -এর নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম তালুকদার, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, এনটিভি -এর নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু ও দৈনিক আজকালের খবর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এটিএম জাকিরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সময় -এর প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী, দৈনিক খবর বাংলাদেশ -এর প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম, দৈনিক লোকালয় বার্তা -এর প্রতিনিধি তৌহিদ চৌধুরী ও দৈনিক আজকের হবিগঞ্জ -এর বিশেষ প্রতিনিধি মোঃ নাবেদ মিয়া।
অর্থ সম্পাদক পদে দৈনিক স্বদেশ বার্তা -এর প্রতিনিধি আলী হাছান লিটন ও দৈনিক সংগ্রাম -এর প্রতিনিধি শওকত আলী।
উল্লেখ্য, এবার দ্বিতীয়বারের মতো প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন। নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেস ক্লাব’ এর নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সমকাল বিজ্ঞান বিতর্ক: সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি…
পৈতৃক সম্পত্তি নিয়ে এহসানুল ও তাজিনের অভি'যোগ অস্বীকার
জকিগঞ্জের আটগ্রামে বালাউটি ছাহেব বাড়ির ব্যবস্থাপনায় চক্ষু ক্যাম্প,…
সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের সম্প্রীতির মিলনমেলা, জকিগঞ্জে দুর্গাপ্রতিমা…
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, নি'ষি'দ্ধ ছাত্রলীগ নেতা…
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা…
সুবিধাব'ঞ্চি'ত মানুষের পাশে দাঁড়ানো মহৎ মানবিক দায়িত্ব: ব্যারিস্টার…
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত পর্ষদকে বিশ্বনাথ…
জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন…
শেফ দিবসের আলোচনা সভায় সিসিক প্রশাসক
সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ