শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ মে ২০ ২০
১:১১ পূর্বাহ্ণ

ধর্মপাশায় অবৈধভাবে বালু উত্তোলন, এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজার লাগোয়া সুরমা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বশীর মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব এই আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর গ্রামের বাসিন্দা বশীর মিয়া (৪৫) বেশ কিছুদিন ধরে নিজ গ্রামের সামনের সুরমা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে সেখান থেকে বালু উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করে আসছিলেন।

গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেবের নেতৃত্বে ধর্মপাশা থানার এস আই জাহাঙ্গীর হোসেনকে নিয়ে ওই নদীতে যান। খবর পেয়ে বশীর মিয়া সেখান থেকে পালিয়ে যান। পরে  ওই নদী থেকে বশীর মিয়ার দুটি ড্রেজার ও দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু তালেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করায় বশীর মিয়াকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করে তিনি সেখান থেকে মুক্তি পেয়েছেন। এ নিয়ে অভিযুক্ত ব্যক্তি  ভবিষ্যতে আর এমন করবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করায় জব্দ করা মালামাল তাঁকে ফেরত দেওয়া হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ