শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০ ২০
১:১৫ অপরাহ্ণ

হৃদরোগে আক্রান্ত নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: নবীগঞ্জ বাসীর জানমাল রক্ষার্থে ওসি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানার সকল পুলিশ অফিসারদের কাজের নেতৃত্ব ও তাদের কাজের দিক নির্দেশনা প্রদান করেন ওসি মোঃ আজিজুর রহমান। মহামরি করোনা পরিস্থিতিতে যেখানে পুরোবিশ্ব ঘরেবন্দি ছিল সেখানেও তিনি নবীগঞ্জ থানা পুলিশদের নিয়ে নবীগঞ্জ বাসীকে সুস্থ রাখার যুদ্ধে যুদ্ধা হিসেবে কাজ করে গেছেন। এবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন। নবীগঞ্জ থানা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। উনার শারীরিকি অবস্থা আলহামদুলিল্লাহ ভালই আছে। ওসি মোঃ আজিজুর রহমানের পরিবর্তে নবীগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার। ওসি মোঃ আজিজুর রহমানের অসুস্থতা ও ওসি হিসেবে উত্তম কুমারের দায়িত্ব পালন করার বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার বর্তমান ওসি হিসেবে দায়িত্ব পালনরত উত্তম কুমার ও নবীগঞ্জ থানার এস.আই সমিরন দাশ। ওসি মোঃ আজিজুর রহমানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়াপ্রার্থী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ