মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
১৭ মার্চ ২০ ২২
১:২৪ পূর্বাহ্ণ

নবীগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করায় ২ বখাটের কারাদন্ড
নবীগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করায় শাকিব হোসেন (২২) ও মোঃ রফিক (২৭) নামে ২ বখাটেকে কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ৩ টার দিকে গোপলার বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। দন্ডপ্রাপ্ত শাকিব হোসেন (২২) কিশোরগঞ্জ সদরের শামীম মিয়ার পুত্র ও মাঃ রফিক (২৭) ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার আব্দুর রহমান এর পুত্র। জানা যায়- নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর মাদ্রাসা’র এক জনৈক জন ছাত্রীকে গোপলার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই ২ বখাটে যুবক ইভটিজিং করেন। ওই ছাত্রী শোর-চিৎকার করলে স্থানীয় জনতা ওই ২ যুবককে আটক করে প্রশাসনকে খবর দেন। তাৎক্ষনিক নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন গোফলার বাজার নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা কওে দ-বিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে ওই ২ যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন এস আই শফিকের নেতৃত্বে পুলিশ সদস্য বৃন্দ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ