রবিবার, নভেম্বর ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৮ ডিসেম্বর ২০ ২০
১১:৩১ অপরাহ্ণ

মুজিব জন্ম শতবার্ষিকীতে কমলগঞ্জে ঘরের চাবি পেলো দুটি চা-শ্রমিক পরিবার

আসহাবুজ্জামান শাওন কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধিঃ চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় মুজিব জন্ম শতবার্ষিকীতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গৃহহীন, অসহায় ও দুস্থ দুটি চা শ্রমিক পরিবারের মধ্যে ঘরের চাবি হস্থান্তর করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে ঘরের চাবি হস্থান্তর ও ঘর দুটির উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, ‘সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গৃহহীন, অসহায় ও দুস্থ জনগণের জন্য বাসস্থান নির্মাণে আন্তরিক ভাবে কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সব প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না।’ বাংলাদেশ সমাজ কল্যান পরিষদ কর্তৃক অর্থায়নে ও সমাজসেবা অধিদপ্তর কমলগঞ্জ এর বাস্তবায়নে ৮ লাখ ১ হাজার ৪ শত ৫৮ টাকা ব্যয়ে ঘর ২ টি নির্মিত করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে, মঙ্গলবার (৮ ডিসেম্বর)  বিকাল সাড়ে ৪ টায়  মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানের পুর্ব পাড়ার সাজু শীলের হাতে ঘরের চাবি ও ঘরের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক চীফ হুইপ । এর আগে বিকাল ৩ টায় ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের মধ্য লাইনের রবী রেলীর পরিবারের কাছে ঘরের চাবি হস্থান্তর ও ঘর উদ্বোধন করা হয়। ঘরে চাবি হস্থান্তর ও ঘর দুটি উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা। সমাজ কর্মি সুমন পালের সঞ্চালনায় ঘর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বি আর ডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আশিদ আলি, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী শাওন ও বাগান পঞ্চায়েত সভাপতি সাধুরাম দাশ প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদেও অর্থায়নে কমলগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০ লাখ তিন হাজার ৬ শত ৪৫ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নির্মিত পাঁচটি ঘর তৈরী করা হয়েছে। এর আগে এক অনুষ্ঠানে সাবেক চীফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি  সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এক হাজার ২৫ জন চা শ্রমিককে জনপ্রতি পাঁচ হাজার টাকা হারে মোট ৫১ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ