বুধবার, মে ৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
৬ মে ২০ ২৬
১:৪৮ অপরাহ্ণ

কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ'র উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভি'যান ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১ টায় ভানুগাছ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে ধান, চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ আহমেদ,কমলগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম,ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান কান্তি রায়, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাম ইবনে খতিব, মিলার কানু চন্দ্র প্রমুখ।

ধান দিতে আসা স্থানীয় এক কৃষক বলেন, বাজারে ধানের দামের তুলনায় সরকারি মূল্য কিছুটা বেশি হওয়ায় আমরা খুশি। তবে সংগ্রহের প্রক্রিয়াটি যেন সহজ হয় এবং হয়রানি মুক্ত থাকে, এটাই আমাদের প্রত্যাশা।

কমলগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব জানান, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামে বোরো ধান, সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ৪৯১ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ২৩৫ টন সংগ্রহ করা হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, প্রকৃত কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ