৭:০ ৮ অপরাহ্ণ
কমলগঞ্জে প্রথম বারের মত নারীদের দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথমবারের মতো বণার্ঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে আন্ত: কমলগঞ্জ মণিপুরি নারীদের দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টায় মণিপুরি ইয়ুথ ক্লাব, তেতইগাঁও এর আয়োজনে উপজেলার মণিপুরি কালচারাল কমপ্লেক্স মাঠে প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
অনুষ্ঠানে কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের সভাপতিত্বে ও দিলীপ কুমার সিংহের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন তেতইগাঁও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর উদ্দিন, ছনগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুঞ্জরানী দেবী, মনিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হকতিয়ারখোলার প্রতিষ্ঠাতা বৃন্দা রানী সিনহা প্রমুখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় তেতইগাঁও এ টিম ও নয়াপত্তন দু'টি দল অংশগ্রহণ করে। খেলায় নয়াপত্তন দল তেতইগাঁও এ টিমকে হারিয়ে জয়লাভ করে। প্রতিযোগিতায় মোট ১২টি দলের অংশগ্রহণ করেছে।