মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
৯ আগস্ট ২০ ২৫
৬:০ ৬ অপরাহ্ণ

কমলগঞ্জে সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে নিজ বসতঘরে জ.'বা'ই করে হ.'ত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘর থেকে সাবেক ছাত্রদল সভাপতি পাইপ ফিটার মিস্তিরি আব্দুর রাহিম রাফি (২৪) এর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এটি খুন বলেই ধারণা করা হচ্ছে। তবে কোনো কারণ অনুমান করতে পারছেন না পরিবারের সদস্যরা।

জানা যায়, শনিবার দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ বসতঘর থেকে গলা কাটা অবস্থায় রাফির লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রাহিম রাফি আহমেদ (২৪) রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।


তিনি মুন্সীবাজার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও সত্তার মিয়ার ছেলে। নিহত রাফির বন্ধু প্রতিবেশী সামি জানায়, সকালে রাফি একটু দেরী করে ঘুম থেকে উঠতো,শনিবার সকালে আমরা একটা কাজে যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল গড়িয়ে দুপুর চলে আসলেও ঘুম থেকে রাফি না উঠায় আমি তাকে ডেকে তোলার জন্য তার ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খোলে যায়।

তখন ঘরের ভিতরে আলো না থাকায় অন্ধকারের মধ্যে রাফিকে ডাকতে ডাকতে কোন শব্দ না পাওয়ায় তার বিছানার পাশে গেলে ভিজা কিছু হাতে লাগলে তখন আলো জ্বালাই। আলো জ্বালিয়ে দেখি রাফির রক্তাক্ত দেহ খাটে পড়ে আছে। তখন সাথে সাথে রাফির পরিবারের সদস্য আব্দুল হাদি কে জানাই। হাদি পুলিশে খবর দেয়। চাচাতো ভাই আব্দুল হাদি চৌধুরী ঝুমন(৩৫)জানান, শুক্রবার রাফির স্ত্রী তাদের ২ সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে চলে যায়। রাতে বাড়ীতে রাফির ঘরের মধ্যে একাই ঘুমাতে যায়। দুপুরে সামি আমাকে জানায় রাফিকে কারা হত্যা করেছে।

মুন্সিবাজার ইউনিয়ন চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান,আমি খবর পেয়ে এসেছি, রাফি খুব ভালো একটা ছেলে ছিল তারা দুই ভাই ছোট ভাই মাদ্রাসায় থেকে লেখাপড়া করে,বাবার মৃত্যুর পর পরিবারের দেখবাল সব রাফিই করতো, আমার জানামতে তার কারো ঝামেলা ছিল না। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি।

কমলগঞ্জ থানার পরিদর্শক আবু জাফর মো.মাহফুজুল কবীর জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে চার টা পর্যন্ত মরদেহ উদ্ধার করা হয়নি। এদিকে খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোভেল চাকমা ও পিবিআইর পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ ঘটনাস্থলে অবস্থান করছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ