সোমবার, জুলাই ২০ , ২০ ২৬
রাজেশ ভৌমিক , (মৌলভীবাজার)
৬ এপ্রিল ২০ ২৬
৪:৪৯ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে ৪ ছিন’তাই’কারীসহ পুলিশের জালে ৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের বিশেষ অভিযানে ছিন’তাইয়ের প্রস্তুতিকালে চারজনকে আ’টক করা হয়েছে। একই সঙ্গে পৃথক এক মারামারি মামলার আরও একজন আ’সামিকে গ্রেফ’তার করা হয়েছে। সব মিলিয়ে পাঁচজনকে গ্রেফ’তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) মধ্যে রাত পৌর শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল পৌর শহরের চৌমুহনা সংলগ্ন এপেক্স শোরুমের সামনে অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে শাপলাবাগ এলাকায় আরেকটি অভিযানে আরও একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলার সুরমাভ্যালী এলাকার নজির মিয়ার ছেলে খালেদ মিয়া (২৮), শাহীবাগ এলাকার সোহেল মিয়ার ছেলে কাওছার মিয়া (২৮), শান্তিবাগ এলাকার মৃত কাদির মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০) এবং ডলুছড়া এলাকার সেলিম মিয়ার ছেলে শামীম মিয়া (২০)। পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, মারামারি মামলার এক আসামিসহ মোট পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ