১১:৩০ অপরাহ্ণ
২৬ নং ওয়ার্ডে ৭ হাজার পরিবারে খাদ্য সামগ্রী দিলেন কাউন্সিলর লিপন
শিপন আহমদ:: করোনা ভাইরাস এর কারণে সারা বিশ্বে মহামারি রূপ নিয়েছে। বাংলাদেশেও দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত। বাড়ছে মৃতের সংখ্যা। পুরো বিশ্ব এখন লক ডাউনে। করোনা মোকাবিলা করতে সর্বসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে বাংলাদেশ সরকার। বার বার বলা হয়েছে জরুরী প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে কেউ বের না হন। ত্রাণ বিতরণেও রয়েছে সরকারের নির্দেশনা। ত্রাণ সামগ্রী যেন ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। লোকজন জড়ো করে ত্রাণ বিতরণ না করার জন্য। এরি মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপনের ব্যাক্তিগত তহবিল থেকে প্রায় ৭ হাজার পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কদমতলী, ঝালোপাড়া, চাঁদনীঘাট, ভার্থখলা, টেকনিক্যাল রোড উত্তর গাঙ্গু, সাধুর বাজার, কেন্দ্রীয় বাসটার্মিনাল, সিলেট রেল ষ্টেশন, কদমতলী বড়বাড়ী ও কদমতলী ফেরিঘাট নিয়ে গঠিত ২৬ নং ওয়ার্ড। এই ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ৫০ হাজার, মোট ভোটার ১৯ হাজার।
কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার ওয়ার্ডে ৩ হাজার ছয়শত পরিবারের জন্য খাদ্য সামগ্রী দেওয়া হয়। কিন্তু গণবসতি হওয়ায় আমার ওয়ার্ডে চাহিদা অনেক বেশি তাই আমার ব্যাক্তিগত তহবিল থেকে ৩ হাজার চারশত পরিবারে আমি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এমনকি সিটি থেকে যে খাদ্য এসেছে আমি ব্যাক্তিগত ভাবে নিজ খরচে প্যাকেটজাত করেছি। কারন এখন অন্যের হাতের দিকে চাওয়ার সময় নাই। সিটি কর্পোরেশন প্যাকটেজাত করতে গেলে সময় লাগতো কারন আরো অনেক ওয়ার্ড আছে। এর ভিতরে আমার ওয়ার্ডবাসীর অবস্থা খারাপ হতো। তাই এই চিন্তা মাথায় রেখে আমি নিজ খরচে প্যাকেট করে সময়মত তাদের ঘরে খাবার পৌঁছে দিতে পেরেছি। তিনি আরো বলেন, রমজানের জন্য আমার আরেকটি পরিকল্পনা আছে তা পরে দেখতে পারবেন। যতদিন আল্লাহ হুকুমে জীবিত আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো।