৭:৩৩ অপরাহ্ণ
সুলতান মনসুর গ্রেফতার, কুলাউড়ায় বিএনপির আনন্দ মিছিল
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য, ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গ্রেফতার হওয়ায় কুলাউড়া বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল বের হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা কর্মী সোমবার সন্ধ্যা ৭টায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।
এসময় বিএনপির নেতাকর্মীরা যুবদল নেতা শামীম মোল্লাকে হত্যার ঘটনায় সুলতান মনসুরের ফাঁসির দাবী জানিয়ে স্লোগান দেন। এবং সুলতান মনসুরের দুসরদের আইনের আওতায় আনার দাবী তুলেন।
মিছিল শেষে চৌমুহনী চত্বরে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী,সহ-সভাপতি আজিজুর রহমান মনির, আব্দুল জলিল জামাল, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া ফাতু,যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, দপ্তর সম্পাদক মোহিতুর রহমান মুহিত, বিএনপির নেতা আব্দুল মুক্তাদির মুক্তার প্রমূখ।