১১:১১ অপরাহ্ণ
ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে জিআর চাল বিতরণ
হাসান আহমদ, ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি তাৎক্ষনিক ভাবে মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসুচি বাস্তবায়ন নিদেশিকা অনুসরন করে নিম্ন আয়ের পরিবারদের মধ্যে ১০ কেজি চাল ও ২ কেজি আলু জনপ্রতি বিতরন করা হয়েছে। আজ বুধবার দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মধ্যে ৪.৫০০ মেঃ টন চাল, ৯শত কেজি আলু ইউনিয়নের ৪৫০টি পরিবারে মাঝে করা হয়েছে।
আজ ৮ই এপ্রিল বুধবার সকালে দক্ষিন খুরমা ইউপির পরিষদ কায্যালয়ে ”মানবিক সহায়তা কর্মসুচি উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও ইউনিয়নের ভারভাপ্ত চেয়ারম্যান সুহেল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন, উপজেলা স্বাস্থ্য সহকারি জয়দেব ভোমিক, ইউপি সচিব দীপক রঞ্জন দাস, ইউপি সদস্য আব্দুল আলীম, গোলাম কিবরিয়া বাদল, সমুজ মিয়া জাহেদ, ইলিয়াছ আলী, আজিজুর রহমান আজিজ, জাহাঙ্গীর আলম, শাহ এমরান, কৃপেশ চন্দ্র, ঝুমা রানি, শিখা রানি, জয়িন্ত রানি,ইউপি উদ্যোক্ততা আব্দুল হামিদ, আব্দুল আহাদ ছাত্রলীগ নেতা আহসানুল হক তানভীর, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান আহমদ, আ’লীগ নেতা আবু বক্কর সিদ্দীক, আবুল হাসান, হারান চন্দ প্রমুখ।