শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ আগস্ট ২০ ২০
১২:২৭ অপরাহ্ণ

পূর্ব শক্রতার জের ধরে কুচাইয়ে এক যুবকের উপর অতর্কিত হামলা

পূর্ব শক্রতার জের ধরে দক্ষিণ সুরমা উপজেলার কুচাইয়ে এক যুবকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত যুবককে পথচারীরা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় কুচাই ইউনিয়নের সিলেট জকিগঞ্জ সড়ক সংলগ্ন পশ্চিমভাগ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নামে খালেদা আহমদ (২৪)। সে স্থানীয় তৈয়বকামাল গ্রামের মৃত হাফিজ আতিকুর রহমানের পূত্র।

সূত্র জানায়, রাত ৯ টার দিকে খালেদ নগরীর কদমতলী থেকে নিজ মোরসাইকেল যোগে বাড়ি অভিমুখে রওয়ান দেন। পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৫/৬ জন হামলাকারী তার পিছু নেয় ৩টি মোটর সাইকেল চড়ে। খালেদ এতে শংকিত হয়ে আত্নরক্ষার জন্য তার মোটর সাইকেলের গতি বাড়িয়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করেন।

কিন্তু হামলাকারীরা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এসে তার মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালায় দেশী অস্ত্র নিয়ে। তার হাত ও মাথায় সজোরে আঘাত করলে, চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাঠিতে লুটিয়ে পড়েন খালেদ। এসময় পথচারীরা এগিয়ে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। আহত খালেদকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যান স্থানীয় লোকজন।

প্রসঙ্গত, অজ্ঞাত শক্রদের হুমকি ধমকির ঘটনায় চলতি বছরের ১৪ জুন এসএমপির মোগলা বাজার থানায় একটি সাধারন ডায়েরী (নং ৭৯৩) করেছিলেন হামলায় আহত খালেদ আহমদ। ধারনা করা হচ্ছে, সাধারন ডায়েরীর ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার উপর এ হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ