বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৭ জুলাই ২০ ২০
১২:০ ১ পূর্বাহ্ণ

সিলেট খাসদবীরে ঐতিহ্যবাহী পঞ্চায়েত কমিটির পুনর্গঠন 

সিলেট নগরীর বৃহত্তর খাসদবীর এলাকাবাসীর পঞ্চায়েত কমিটি পুনঃগঠন করা হয়েছে। 

গত ০৪ জুলাই শনিবার পঞ্চায়েত কমিটির সভাপতি প্রবীণ মুরুব্বি ইছরাইল মিয়ার বাসভবনে এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার সার্বিক বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী ইছরাইল মিয়াকে পুনরায় সভাপতি এবং বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদ মাসুক কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। 

নতুন কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক বলেন, আমারা আগামী দুই সপ্তাহ খাসদবীর এলাকার প্রতিটি গলিতে সবার সাথে আলাদা আলাদা বসে সেখান থেকে যোগ্য ব্যক্তিদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

তিনি বলেন খাসদবীর এলাকাবাসী এবং যারা বিদেশে অবস্থানরত আছেন সবার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

 সর্বোপরি সারা বিশ্বের মানুষকে যেনো মহান আল্লাহ তায়ালা উনার দয়ার গুণে করোনা মহামারী সহ সব ধরনের রোগ-বালা,মুসিবত থেকে হেফাজত রাখেন এই কামনা করি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ