সোমবার, সেপ্টেম্বর ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২১ সেপ্টেম্বর ২০ ২৬
১০ :৫৭ অপরাহ্ণ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরী সভা অনুষ্ঠিত: বুধবার মিছিল

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্হ সামাদ ম্যনশন এর অফিসে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এর পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, কাওসান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়া,আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মোঃ আশিক মিয়া, প্রভাষক মকসুদ আলম, সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, কয়েস আহমদ, আয়াত আলী প্রিন্স, দিহান আহমদ হারুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, দক্ষিণ সুরমা উপজেলা সদস্য সচিব মোঃ নুরুল আমিন, বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খয়ের, সদস্য সচিব, আহমেদ দুলাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন বালাগঞ্জ উপজেলার আহ্বায়ক সেবুল আহমদ, জৈন্তাপুর উপজেলার আহ্বায়ক মোঃ শাহজাহান , জকিগঞ্জ উপজেলার আহ্বায়ক সামসুল ইসলাম লেইছ, সদস্য সচিব এডভোকেট রুহুল আমীন, পৌর শাখার আহ্বায়ক শাহেদ আহমদ, কানাইঘাট উপজেলা সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, গোয়াইনঘাট উপজেলা সদস্য সচিব শাহাবুদ্দিন চেয়ারম্যান, কোম্পানি উপজেলার আহ্বায়ক এডভোকেট আলাউদ্দিন৷ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জুনেদ আহমদ জামাল, সেফুল আহমদ, আজাদুর রহমান আজাদ, হোসেন শিকদার, মনির হোসেন, জুলকারনাইন প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন আন্দোলন সংগ্রামে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল যেমনি রাজপথে অগ্রনি ভুমিকা রেখেছে এখন পরিকল্পিত নৈরাজ্য ও সন্রাসের বিরুদ্ধেও স্বেচ্ছাসেবক দল রাজপথে সোচ্চার থাকবে।

তিনি নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান এবং প্রধানমন্ত্রী  তারেক রহমান এর সরকারের ইতিবাচক কর্মকান্ড জনগণের মধ্যে পৌঁছে দিতে কাজ করার আহবান জানান। সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন নৈরাজ্য সৃষ্টি কারীদের রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ