২:৪৪ অপরাহ্ণ
ভোটারদের নজর কাড়ছেন সরওয়ার হোসেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নির্বাচনি প্রচার জমে উঠেছে। দুই উপজেলার প্রতিটি অলিগলি ছেয়ে গেছে পোস্টারে। বেশির ভাগ এলাকায় মাইক ও স্পিকারে প্রার্থীর পক্ষে প্রচার চলছে। ঈগল প্রতীক নিয়ে প্রচারের দিক থেকে সব এলাকাতেই এগিয়ে থাকতে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনকে। তবে অন্য দলের প্রার্থীরাও বসে নেই।
সরব রয়েছেন আওয়ামী লীগ ও তৃণমূল বিএনপির প্রার্থীরা। ৭ প্রার্থী নির্বাচনে অংশ নিলেও ভোটের মাঠে মড়িয়া হয়ে উঠেছেন ৩ প্রার্থী। যে যার মত করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রার্থী নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে দুই উপজেলা জুড়ে। তবে পদে ৭ জন প্রার্থীর মধ্যে বেশি শোনা যাচ্ছে দুইজনের।
তাদের মধ্যে একজন হলেন মিষ্ঠিভাষী, সদালাপী, সদা হাস্যজ্জল, ক্লিন রাজনীতিবীদ হিসেবে পরিচিত কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে ভোট করছেন। সরওয়ার হোসেনের নানামুখী প্রচার নজর কাড়ছে ভোটারদের। তারা গণসংযোগ, সভা ও বৈঠকের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন।
এদিকে তৃণমূল আওয়ামী লীগসহ দুই উপজেলা আওয়ামী লীগের বড় একটি অংশ ঈগল প্রতিকের পক্ষে ভোটের মাঠে প্রচারণায় অংশ নিচ্ছেন। আবার অনেকে পদ হারাবার ভয়ে নীরবেও স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের হয়ে কাজ করে যাচ্ছেন। ঈগল প্রতীকের প্রতিটি উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।
সিলেট-৬ আসনে প্রার্থী হিসেবে আরও রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ (নৌকা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি), জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার)। তবে এদের মধ্যে লাঙ্গলের প্রার্থী ছাড়া গোটা এলাকা ঘুরেও বাকিদের খুব একটা প্রচার চোখে পড়েনি।
এবিষয়ে সরওয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দুই উপজেলার দলমত শেষে সবাই তাকে সাপোর্ট করছেন। এখন এই আসনে ঈগল প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ৭ জানুয়ারি সবকিছু ঠিকটাক থাকলে ঈগল প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে। আর এ বিজয় হবে জনগনের বিজয়।