বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩০ জুলাই ২০ ২০
২:৩৯ অপরাহ্ণ

মরহুম আলহাজ্ব কাচাউর রাজা চৌধুরীর ট্রাষ্টের খাদ্য সামগ্রী বিতরণ

মরহুম আলহাজ্ব কাচাউর রাজা চৌধুরীর ট্রাষ্টের পক্ষে থেকে ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৩০জুলাই বৃহস্পতিবারসুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হাসনাবাদ (বরাটুকা) গ্রামের মরহুম কাচাউর রাজা চৌধুরী ট্রাষ্টের পরিবারের পক্ষে ২১৩ অসহায় হত দরিদ্র মোসলমান ও হিন্দু পরিবারের মধ্যে বিশেষ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং এর মধ্যে থেকে ২৪পরিবারকে আলাদাভোবে ৫শত টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে ছিলেন- হাসনাবাদ কমিউনিটি সভাপতি মোঃ এমদাদুল হক চৌধুরী মুক্তার, সহ-সভাপতি মোঃ আবুল লেইছ, সাধারন সম্পাদক মোঃ ফখর উদ্দীন, সহ-সাধারন সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সামছুল ইসলাম, হাফিজুল ইসলাম, আব্দুল গণি, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, আলী আহমদ চৌধুরী, আব্দুল জবার, সুপান মিয়া, আনোয়ার হোসেন, ওলিউর রহমান, নূর আলী প্রমুখ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেম্বার সাজুর আলী (৮ নং ওয়ার্ড ভাতগাও ইউপি), শফিক মিয়া (সহ-সাধারণ সম্পাদক বরাটুকা হাসনাবাদ জামে মসজিদ) বশর মিয়া (অব.পুলিশ) ডাঃ নিখিল বৈদ্য সহ আরো অনেকে। 
হাসনাবাদ কমিটির পক্ষ থেকে জানানো হয় মরহুম কাচাউর রাজা চৌধুরী জীবিত থাকাকালীন সময়ে হাসনাবাদ গ্রামবাসীর বিপদে আপদে,সুখে-দুখে পাশে থাকতেন এবং তারই ধারাবাহিকতায় মরহুমের সুযোগ্য সন্তানরা গ্রামবাসীর কল্যানে কাজ করে যাচ্ছেন।
পরে হাসনাবাদ কমিটির পক্ষ থেকে মরহুম কাচাউর রাজা চৌধুরী ও মুরদেগানদের আতœার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সকলের জন্য গ্রামবাসীর দোয়া কামনা করেন। -বিজ্ঞপ্তি
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ