সোমবার, মে ২৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২ ফেব্রুয়ারী ২০ ২১
২:৩২ পূর্বাহ্ণ

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোঃ এনামুল হক চৌধুরী

সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ১ ফেব্রুয়ারী সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন অত্র কলেজের সহযোগী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক চৌধুরী।

গত ১৯ জানুয়ারি গভর্ণিং বডির ১১০তম সভায় তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। তিনি ১৯৯৪ সালের ২০ নভেম্বর অত্র কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসাবে যোগদান করেন। তাঁর বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে।

তিনি সিলেট এম.সি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম এস এস ডিগ্রী অর্জন করেন। মোঃ এনামুল হক চৌধুরী দায়িত্ব গ্রহণ করে ছাত্রী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ