বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৫ জুলাই ২০ ২০
১:১১ অপরাহ্ণ

 চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নগদ অর্থ ও কোরআন বিতরণ 

বিয়ানী বাজার উপজেলার চারখাই ইউনিয়নে চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বেসরকারি মাদ্রাসা স্কুল শিক্ষকদের  মাঝে নগদ অর্থ ও কোরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে চারখাই ইউনিয়ন প্রাঙ্গনে প্রায় দু’শ বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের মাঝে নগদ অর্থ ও কোরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ আলীর সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবী ময়নুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লয়লা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  যুক্তরাজ্য প্রবাসী এম এ কুদ্দুস লালা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম চৌধুরী মিনু।
 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৌলানা ছালিম আহমদ, প্রথম শ্রেণীর ঠিকাদার যুবলীগ নেতা একে এ কাউছার আহমদ, মন্নান মিয়া, সাহেদ আহমদ চৌধুরী, বেলায়েত আহমদ চৌধুরী, হোসেন মোবারক চৌধুরী, আব্দুল দাইয়ান, আব্দুল মালেক, সুলতান আহমদ টিপু, হাফিজ আনোয়ার হোসেন, আব্দুল মালেক বাবলু প্রমুখ।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. রেদুয়ান আহমদ
 সভায় এসোসিয়েশনের নেতৃবৃন্দ  সক্রিয়ভাবে এলাকার গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে মানবতার হাত বাড়িয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং চারখাই ইউনিয়নের উন্নয়নয়নমূলক কাজ যাত্রী চাউনী সোচাগান নির্মানের   আশা ব্যাক্ত করেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ