রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
২ এপ্রিল ২০ ২২
৬:২৩ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে সমাজকল্যাণ প্রবাসী পরিষদের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ
সিলেটের কোম্পানীগঞ্জে সমাজ কল্যান প্রবাসী পরিষদের উদ্যোগে স্কুলব্যাগ বিতরন করা হয়েছে। ২ এপ্রিল শনিবার ১১টা ৩০ মিনিটে কলবাড়ী উচ্চ বিদ্যালয় হলরুমে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুলব্যাগ বিতরন করা হয়। বিদ্যালেয়ের ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযুদ্ধা কচির মিয়ার সভাপতিত্বেও কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের সাধারন সম্পাদক মোঃ এমরান আলীর সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণীর ছাত্রী সুরমা বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম।বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন মিলন,সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক সুমন কুমার রায়, সহকারী শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী,সহ শিক্ষক আলী আজগর সহ শিক্ষক মৌসুমি দাশ, রাবেয়া আক্তার , আব্দুল হালিম মোল্লা,শিপন মিয়া।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ