শনিবার, নভেম্বর ৭, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ জুলাই ২০ ২০
১০ :১১ অপরাহ্ণ

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলো আড়াই শত সিএনজি অটোরিক্সা শ্রমিক

আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) দূর্যোগে ক্ষতিগ্রস্থ পৌর এলাকার কমলগঞ্জ উপজেলা চৌমুহনা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ২৫০ জন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  

খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল, শিশু খাদ্যের জন্য পৌর মেয়র মো. জুয়েল আহমেদের পক্ষথেকে ১টি করে মগ ও ১টি করে সাবান বিতরণ করা হয়।  
বৃহস্পতিবার বিকাল ৫ টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সম্মুখে এসব খাদ্য সামগ্রী, সাবান ও মগ বিতরণ করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। 
এ সময় উপস্থিত ছিলেন মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, কমলগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি পিন্টু দেবনাথ,সম্পাদক াাসহাবুজ্জামান শাওন, সাংবাদিক শাহিন আহমেদ, নির্মল এ পলাশ,আহমেদুজ্জামান আলম,সালাহউদ্দিন শুভ, মোনায়েম খান, হৃদয় ইসলাম, শাহাবুদ্দিন শিহাব, অর্জুন দেবনাথ নিধু আমাদের মৌলভীবাজার টিভির প্রোগ্রাম প্রযোজক সুহেল আহমেদ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক সায়েখ আহমেদ, শ্রমিক নেতা আলমাছ মিয়া, হেলাল মিয়া, খলিল মিয়া,আং মালেক, ছমির মিয়া প্রমুখ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ