শুক্রবার, জুলাই ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২ জুলাই ২০ ২৬
৭:৫৮ অপরাহ্ণ

আবু ছায়িদ আশিক সভাপতি, আমিনুল এহসান জাবির সাধারণ সম্পাদক
তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

‎ ‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে।

২৯ জুন, ২০২৬ ঈসায়ী, সোমবার, বাদ মাগরিব, সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ, সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক আব্দুর রাজ্জাক সাজু, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, কেন্দ্রীয় সদস্য ইমরান আহমদ সুফি। ‎ ‎

কাউন্সিলে আবু ছায়িদ মো. আশিক-কে সভাপতি, মো. আমিনুল এহসান জাবির-কে সাধারণ সম্পাদক ও আবু তায়্যিব রুবেল-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। শাখার অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি মো. আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ রেদওয়ান হোসেন, শরীফ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, আলিম উদ্দিন, নাজমুস সাকিব সায়েম, ইমাম হোসেন পাবেল, প্রচার সম্পাদক আব্দুল মুতালিব, সহ প্রচার সম্পাদক জুবেল আহমদ, দিলোয়ার হোসেন, অর্থ সম্পাদক তানভীর আহমদ, অফিস সম্পাদক মাহবুব আহমদ, সহ অফিস সম্পাদক উবায়দুল হক অমি, রুহুল আমিন, প্রশিক্ষণ সম্পাদক জফরুল আলম, সহ প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, আহমদ হোসাইন আইমান, ছাব্বির আহমদ, আবু হানিফ মো. নাঈম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মফিজ উদ্দিন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার আহমদ, মিসবাহ আহমদ, শিপু আহমদ, জাহেদ আহমদ খাঁন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন কাইফ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক দিলশাদ আনোয়ার, আব্দুল হামিদ হুমায়দী, আব্দুল্লাহ আল মাছরুর, তাহমিদুর রহমান আবির, সদস্য মুরছালিন আহমদ, মো. আব্দুল আহাদ, মোবারক হোসেন, আশরাফুল ইসলাম মিতাজ, ছাদিক আহমদ, মো. তানজিম আহমদ রিফাত, ইমাম উদ্দিন, আব্দুল মালেক, সালেহ আহমদ আদনান, আব্দুল মুবিন, আলবাব হোসেন রজব, তানভীর আহমদ, আব্দুল্লাহ ইবনে খলিল, হাবিবুর রহমান হিফজুর, মারুফ আহমদ, আবিদ হোসেন, জয়নুল হোসাইন, মো. মাজহারুল ইসলাম চৌধুরী, সাদিকুর রহমান তানিম, সৈয়দ এহসানুল হাসান, রিয়াদুর রহমান চৌধুরী ও কামরুল হাসান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ