১০ :৩৬ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার মৃ'ত্যুর শো'ককে আমরা শক্তিতে পরিণত করতে চাই: এম এ মালিক
সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই। তার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি একটি সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রগঠনে যে কাজ করে গেছেন তা দেশের মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। এ দেশের গনতন্ত্র রক্ষায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
মঙ্গলবার সন্ধায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আদিল আহমদ রিমনের বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
দেওয়ানবাজার ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সালেহ আহমদ ও স্বেচ্ছাসেবক দল নেতা বুরহান উদ্দীনের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসকির মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লুৎফুর রহমান চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, দেওয়ান বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ মুহাম্মদ জুনাব আলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাকি আহমদ, ইতালি প্রবাসী ফয়ছল আহমদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ৪ নং ভোট কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইয়াবর আলী, সহ-সভাপতি শানুর মিয়া, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গেদা মিয়া, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ৫ নং ওয়ার্ড ভোট কেন্দ্রের পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হোসেন মেম্বার, সদস্য সচিব আবজল হোসেন দারা, ৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, বিএনপি নেতা খসরু মিয়া, হারুন মিয়া, রানু মিয়া, ওযুদ মিয়া, আতিক মিয়া, নিজাম উদ্দিন, রাহাদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সদস্য ফয়সাল আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের কমিটির সদস্য রেহাদ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান আজাদ, আবু বক্কর জাকারিয়া, শাহ আলম, যুবনেতা সোহাগ আহমদ আমির, ফয়সাল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহধর্ম বিষয়ক সম্পাদক ফাহাদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুমান আহমদ লস্কর, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ক ফুজায়েল খান সাজু, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাইজুল, বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, শ্রমিক নেতা নাজিম আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মুসলেখ আহমদ, সাজু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল লতিফ, পাপ্পু, কাইয়ুম আহমদ, সুমন মিয়া,ছাত্রদল নেতা ইমন আহমদ, জুলহানা, নাহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি