শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৮ জুলাই ২০ ২২
৪:১৮ পূর্বাহ্ণ

বিয়ানীবাজারে শাহজানুল ইসলাম লায়েকের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বিয়ানীবাজারে বন্যার শুরু থেকে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে তরুলতা নামক একটি সংগঠন। এর উদ্যোক্তা বিয়ানীবাজার উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত মানুষকে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিলপাড়া ইউনিয়নের পিছিয়েপড়া ৪০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এতে পৃষ্ঠপোষকতা করেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. রেজাউল ইসলাম, তরুলতার উপদেষ্টা সালমা জেসমিন জলি, যুক্তরাজ্য প্রবাসী নাজমা আক্তার। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সোনালী যুব সংঘের সভাপতি বেলাল আহমদের পরিচালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ, বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার মাইক্রোবাস সমিতির সভাপতি বিলাল আহমেদ, যুবনেতা পারভেজ আহমেদ, সমাজকর্মী শামীম আহমেদ, ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল বাসিত প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন তরুলতা'র প্রধান উদ্যোক্তা শাহজানুল ইসলাম লায়েক। এ সময় তিনি ত্রাণ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ