রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২৮ মে ২০ ২২
৫:৩৪ অপরাহ্ণ

সিলেট মহানগর তালামীযের ধারাবাহিক ত্রাণ কার্যক্রম : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতর
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডসহ সদর উপজেলার আলীনগর পালপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৬ মে ২০২২, বৃহস্পতিবার এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, সিলেট পশ্চিম জেলার সভাপতি কবির আহমদ, সিলেট মহানগরীর সহ-সভাপতি মারুফ আহমদ, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিম ফারহান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাওছার হামিদ সাজু, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সিলেট মহানগরীর সহ-প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ কে জুনেদ আহমদ, ময়নুল ইসলাম মুন্না, মো. রইছ উদ্দিন, আব্দুল ওয়াদুদ রায়হান, বুরহান উদ্দিন, নুরুল হাসান প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ