সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২০ জুন ২০ ২৫
৬:৩৯ অপরাহ্ণ

সিলেট জেলা এনসিপির নবগঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার নবগঠিত সমন্বয় কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন বৃহস্পতিবার রাত ৮ টায় সিলেট নগরীর অভিজাত রেস্টুরেন্ট হোটেল গ্র্যান্ড ইমারাহ, দরগাহ গেইট-এ এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান।

উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মেজর (অব.) মোস্তফা আনোয়ারুল আজিজ, ফয়সল আহমদ, প্রকৌশলী কামরুল হাসান আরিফ, আবু সাঈদ, সালমান খুরশেদ, সদস্য এডভোকেট গোলাম আকবর, নুরুল ইসলাম, মাওলানা ছালিম আহমদ খান , শেখ জাবেদ আহমেদ, আয়েশা সিদ্দিকা প্রিয়া, আবু ইউসুফ, মনসুর আহমেদ চৌধুরী, আতাউর রহমান আতা, কমল রশিদ, শামসুল ইসলাম, শরীফ আহমদ, হিফজুর রহমান, ইমাম উদ্দিন, শিপন আহমদ শিপু, সিদ্দিকি আবুল আলা, ইব্রাহিম নাহির, শামসুজ্জামান হেলাল, সোহেল আহমদ মুসা, গিয়াস উদ্দিন, মনিরুল সাকিব এবং মুস্তাফিজুর রহমান।

সভায় জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

নেতৃবৃন্দ এসব কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় উপস্থিত নেতারা দলীয় ঐক্য, সংগঠন বিস্তার এবং জনসম্পৃক্ততা বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ