শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৬ জুন ২০ ২২
৯:৫৩ অপরাহ্ণ

যুবদল নেতা আতাউরের পক্ষ থেকে জালালপুরে রান্না করা খাবার বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার দক্ষিণ সুরমার জালালপুরে রান্না করা খাবার বিতরণ করেছেন সিলেট জেলা যুবদল নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আতাউর রহমান।

বন্যা আক্রান্ত ৭ং জালালপুর ইউনিয়নের ৫টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৪০০ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমেদ, বিএনপি নেতা এম এ শহিদ পিংক, বদরুল ইসলাম জয়দু, আব্দুল বাসিত বাচ্চু ,সৈয়দ সিতাব আলী, রাজু আহমেদ, ইউসুফ শাহরিয়ার, সিরাজ আহমেদ, রুমন আহমেদ, রিপন আহমেদ, জুম্মান আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ