রবিবার, এপ্রিল ১৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ আগস্ট ২০ ২৫
৮:৪২ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার ১৭ আগষ্ট বাদ আসর সিলেট ল কলেজ মসজিদ প্রাঙ্গণে ল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন ল কলেজ মসজিদের ইমাম মাওলানা শিব্বির আহমদ, দোয়া ও মিলাদ মাহফিল পূর্বে বক্তব্য রাখেন ল কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব,সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্না।

এতে আরো উপস্থিত ছিলেন সিলেট ল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহিন আহমদ, সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম,আব্দুল মুকিত জাহাঙ্গীর,রুহুল আমিন খন্দকার,রায়হান আহমদ, আজমল হোসেন অপু,আল আমিন উল্লাহ,এনামুল ইসলাম,মোস্তাক আহমদ,সাহেদ আহমদ কামরুল ইসলাম, তোফায়েল আহমদ,হাবিব উল্লাহ বাহার, ইমরান আহমদ রুদ্র,আব্দুস সামাদ আজাদ,সোহাগ মিয়া,শাওন দাশ,আসিফ আরমান শাহ,আল আমিন,সামাদ শিকদার,ওমর দাশ,দেলওয়ার হোসেন,সাকিব আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ