শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ এপ্রিল ২০ ২০
১১:৪৭ অপরাহ্ণ

অসহায় মানুষের পাশে সিলেটের সফল নারী উদ্যোক্তা আসমা উল হাসনা খান

সিলেটের স্বনামধন্য এবং সফল নারী উদ্যোক্তা আসমা উল হাসনা খান।আজকের এই অবস্থানে আসাটা কখনো সহজ হয়নি এসেছে নানা প্রতিবন্ধকতা। তিনি শুরুর সময়টা তে কারো কাছ থেকে তেমন কোনো সাহায্যই পাননি। কিন্তু তিনি যে থেমে থাকার পাত্রী নন। কাজ চালিয়ে গিয়েছেন নানা বাঁধাকে উপেক্ষা করেই। বর্ণাঢ্য কর্মজীবনে একজন নারী হিসেবে তিনিও সম্মুখীন হয়েছেন নানা প্রতিবন্ধকতার। কিন্তু কখনো থেমে যাননি তিনি।বাংলাদেশের নারীদের জন্য বিশেষ করে তরুণী নতুন উদ্যোক্তাদের জন্য এক অনন্য অনুপ্রেরণা স্বরুপ। প্রবল ইচ্ছা এবং যোগ্যতা থাকলে কোনো বাঁধা যে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না, তার অনন্য উদাহরণ হয়ে আছেন আসমা উল হাসনা খান।শত বাঁধাকে জয় করে আজ নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে হাজারো নারী উদ্যোক্তার প্রেরণা স্বরুপ কাজ করছেন প্রতিনিয়ত তিনি হলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা ও স্টার প্লাজা ফ্যাশন টেইলার্স এর কণর্ধার আসমা উল হাসনা খান।তিনি সমাজ সেবায় নিয়জিত সব সময় রয়েছেন পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ,এছাড়াও এর আগে তিনি সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান, খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ প্রদান,নিজ হাতে রান্না করে খাবার বিতরণ,লিফলেট বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করেছেন।তরুণ উদ্যোক্তা এবং নাট্যকার ও অভিনেতা, সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক দানবীর মো ইমতিয়াজ কামরান তালুকদার।তাকে সমাজের গরীব অসহায় মানুষের পাশে তাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন।করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে।করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।করোনার প্রভাব পড়েছে বাংলাদেশে।ইমতিয়াজ কামরান তালুকদার বলেন,বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।সাম্যের কবি নজরুল ঠিকই বলেছেন। বিশ্বের অর্ধেক জনসংখা যেখানে নারী সেখানে নারীকে বাদ দিয়ে এই পৃথিবীর সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। আমাদের দেশের ক্ষেত্রেও কথাটি পুরোপুরি সত্য। তবে অপ্রিয় সত্য হচ্ছে, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতিতে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ সবসময়েই কম। তবে আশার কথা এই যে, নানা প্রতিকূলতা পেরিয়ে অতীতের যেকোনো সময়ের তুলনায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং অবদান দিন দিন বাড়ছে। আজ নারী ঘরের বাইরে বেরোচ্ছে, নানা প্রতিযোগিতামূলক কাজে অংশ নিচ্ছে পুরুষের পাশাপাশি সমান তালেই। নারী আজ শুধু চাকরিই নয়, উদ্যোগী হচ্ছে নানা স্বাধীন ব্যবসায়।সর্বোপরি দেশের এই ক্রান্তিলগ্নে যাঁরা নিরলস পরিশ্রম করছেন সকলের জন্য মন থেকে প্রার্থনা জানাই।পৃথিবীর সকল সমাজসেবক দের শ্রদ্ধা ও ভালোবাসা।তারাই আমাদের সাহস, আমাদের শক্তি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ