বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন কমলগঞ্জ::
২১ মার্চ ২০ ২১
৬:৫০ অপরাহ্ণ

কমলগঞ্জে দলিল লেখতে গিয়ে দলিল লেখকের আকস্মিক মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ সাবরেজিস্টার অফিসে দলিল লেখতে গিয়ে আকস্মিক ভাবে দলিল লেখকের মৃত্যুর ঘটনার খবর পাওয়া গেছে।

স্হানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ মার্চ) দুপুরে প্রতিদিনের কাজের ন্যায় এক জমি বিক্রেতার দলিল লিখছিলেন দলিল লেখক দিপক রঞ্জন দাস (৪৭)।

এসময় দলিল লেখা অবস্থায় হঠাৎ সে মাটিতে ঢলে পড়ে। পরে তার সহকর্মীরা তাকে দ্রুত কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপক কে মৃত ঘোষণা করেন। দিপক রঞ্জন দাস কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত দক্ষিনারঞ্জন দাসের ছেলে।

এদিকে তার আকস্মিক মৃত্যুর খবরটি শুনে দিপকের পরিবারে চলছে শোকের মাতম। বাড়িতে তার বৃদ্ধা মাতা স্ত্রীসহ চার কন্যা সন্তান রয়েছে বলে তার সহকর্মীরা জানিয়েছেন ।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অভিজিৎ কুমার সিংহ সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দিপকের মৃত্যু হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ