শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৮ জুলাই ২০ ২২
১২:০ ০ পূর্বাহ্ণ

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা মনুষ্যত্বের পরিচায়ক ---এডভোকেট ফজলুর রহমান পীর এমপি
বন্যার্তদের মধ্যে সুনামগঞ্জ সমিতি সিলেট'র নগদ অর্থ সহায়তা প্রদান

জাতীয় সংসদের সদস্য এডভোকেট ফজলুর রহমান পীর বলেছেন, অসহায় ও আর্তপীড়িত মানুষের সাহায্য পাওয়া নৈতিক ও মানবীয় অধিকার। জাতীয় জীবনে সংকট কিংবা ক্রান্তিকালে বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তবে বিপদগ্রস্ত মানুষ বেঁচে থাকার নতুন আশা দেখতে পাবেন।

এ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য-সহযোগিতা করা আমাদের মনুষ্যত্বের পরিচায়ক। সিলেটে অবস্থানরত সুনামগঞ্জবাসীর প্রিয় সংগঠন ‘সুনামগঞ্জ সমিতি, সিলেট’-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর উদ্যোগে গত বুধবার দুপুর দুইটায় সুনামগঞ্জ পৌর ভবনে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। নগদ অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্ত, আ.ন.ম ওহিদ কলামিয়া, এডভোকেট সিদ্দিকুর রহমান, এডভোকেট মুজাক্কির হোসেন কামালী, লেখক সৈয়দ বদরুল ইসলাম, অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর, অধ্যাপক সাব্বির আহমদ, অধ্যাপক সাখাওয়াত হোসেন, এডভোকেট আলা উদ্দিন, এম এ মুকিত, আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন, নূরুজ্জামান, সুনামগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর শামিমা চৌধুরী মনি, বিপ্লব রায় প্রমুখ।

উল্লেখ্য, এ সময় সুনামগঞ্জ পৌরসভার ১০টি ওয়ার্ডের ১০০জন মানুষকে জনপ্রতি ১০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ ১০০জনের হাতে নগদ অর্থ তুলে দেন। এছাড়া এ সমিতির উদ্যোগে ছাতকের কৈতকেও বন্যার্ত পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ