বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১২ জানুয়ারী ২০ ২৩
৪:৪৬ অপরাহ্ণ

কমলগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাপে মাছ বোঝাই ট্রাক গেল খাদে: লাখ টাকার মাছ বিনষ্ট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাছ বোঝাই একটি ট্রাক নতুন ব্রীজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বালু বোঝাই ট্রাক চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বোঝাই গাড়িটি উল্টে গিয়ে লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট হয়েছে ।

উপজেলার কুমড়াকাপন এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। উল্টে যাওয়ার ফলে ছড়িয়ে যায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ। জমিতে মাছ দেখে উৎসাহী জনতা মাছ কুড়োতে ব্যস্ত হয়ে পড়ে।


গাড়ি উল্টে যাওয়ার কারণে রাস্তায় কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়। মাছের রপ্তানিকারক জেবি এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী রুবেল আহমেদ জানান, আসন্ন সংক্রাইন উপলক্ষে সাতক্ষীরা থেকে ভারতে রপ্তানির উদ্দেশ্যে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ কিনেন তিনি।

বুধবার (১২ জানুয়ারী) সকালে (যশর মেট্রো - ১১-২৮৩৬) মাছ বোঝাই ট্রাকটি কমলগঞ্জ অতিক্রম করার সময় উপজেলার নতুন ব্রীজ এলাকায় ব্রীজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বালু বোঝাই ট্রাক চাপ দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে আমার কয়েক লক্ষ টাকার মাছ বিনষ্ট হয়ে যায়।


গাড়িটার উল্টে যাওয়ার সময় কারো কোন ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনায় গাড়ির চালক সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। গাড়িটি উল্টে যেতেই উৎসুক স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। অনেকে ছড়িয়ে থাকা মাছ তুলে নিয়ে যেতেও শুরু করে। এদিকে মাছের গাড়ির দুর্ঘটনায় সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১ টার দিকে ট্রাকটিকে সরিয়ে নিয়ে যানজট মুক্ত করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ