১২:২৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়ার খোকসা উপজেলা কল্যাণ সমিতির সিলেটে ত্রাণ বিতরণ
ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যাণ সমিতি, কুস্টিয়ার উদ্যোগে বন্যা কবলিত সিলেট নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া জঙ্গলবাড়ি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
২৪ জুন শুক্রবার কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার ৭ সদস্যের একটি টীম সড়কপথে ত্রাণসামগ্রী নিয়ে সিলেট পৌছে বিকালে বন্যাদুর্গতদের মধ্যে বিতরণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সোহেল আহমদ রিপন।
এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার প্রাক্তন সভাপতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ, খোকসা উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব রবিউল আলম বাবুল, যুগ্ম সাংগঠনিক সচিব মতিয়ার রহমান, দপ্তর সচিব ফারুক আহমদ, নির্বাহী সদস্য গোলাম সারোয়ার, মোঃ সৌরভ খান,লিপু আহমেদ।
ত্রান বিতরণে সহযোগিতা করেন আশক আলী ফিটনেস ক্লাবের সভাপতি হাজী মোঃ আশক আলী, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান, জাবেদ আহমদ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান সুভাষ চন্দ্র আচার্যা, সেক্রেটারি মোহাম্মদ আলী আকতার প্রমুখ। ত্রাণ বিতরণকালে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটবাসির প্রতি সহমর্মিতা জানাতে ঢাকাস্থ কুষ্টিয়ার খোকসা উপজেলা কল্যাণ সমিতির পক্ষ হতে সামান্য উপহার নিয়ে এসেছি।
কাউন্সিলর সোহেল আহমদ রিপন সিলেটের দুঃসময়ে পাশে দাড়ানোর জন্য খোকসাবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যাণ সমিতির পক্ষ হতে গতকাল প্রায় দুই লক্ষ টাকার ২৭০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।