মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
২৯ নভেম্বর ২০ ২১
৩:৪০ পূর্বাহ্ণ

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান প্রতিষ্ঠানেরআইসিটি ভবনের হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও গভর্নিং বডি'র সভাপতি আলহাজ আব্দুল বাছির ও কলেজ শাখার পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব মোঃ আক্তার হোসেন তালুকদার ও প্রভাষক মোঃ সোহেল রানার যৌথ পরিচালনায় মহাগ্রন্থ আল ক্বোরআন থেকে তেলাওয়াত করেন এইচএসসি পরীক্ষার্থী-২০২১ এর ছাত্র হাফিজ ফয়েজ আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক সোহেল রানা। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শুনান একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী জোহেরা আক্তার । বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বক্তব্য দেন একাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী আফসানা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ, হাজারো শিক্ষকের শিক্ষক, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসর প্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুল মালিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সাবেক পিটিএ সভাপতি মোঃ আব্দুন নূর সাহেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডি'র শিক্ষানুরাগী সদস্য হারুন উর রশীদ সাহেব, গভর্নিং বডি'র সদস্য, মোঃ মদরিছ আলী সাহেব,সহকারী অধ্যাপক শাহানুর বেগম, প্রভাষক মোঃ নাজমুল হুদা,প্রভাষক আবুল আলা মোঃ রুশদী, প্রভাষক মোঃ বরকত উল্লাহ, প্রভাষক মোঃ আক্তার হোসেন তালুকদার, সিনিয়র সহকারী শিক্ষক মো:আমির উদ্দিন,সহকারী শিক্ষক মোঃ জালাল আহমদ সাহেব,পাড়ুয়া ফোরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মাছুম আহমদ, সাংবাদিক জনাব আকবর রেদওয়ান মনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আমিনুর রহমান জসিম স্যার,শরীফ জাকিয়া প্রমুখ। বিদায়ী ছাত্র -ছাত্রী এবং একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মালিক স্যারকে অবসর জনিত সম্মাননা ক্রেস্ট ও কিছু উপহার সামগ্রী প্রদান করেন। বিদায়ী শিক্ষার্থীদেরকে একাদশ শ্রেণির ছাত্র -ছাত্রীরা উপহার প্রদান করে শুভেচ্ছা ও শুভকামনা জানান। পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন পাড়ুয়া ফোরক্বানীয়া হাফিজিয়া মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম হযরত মাওলানা হাফিজ মাসুম আহমদ সাহেব। পরে আপ্যায়নের এবং পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশ পত্র বিতরনের মাধ্যমে সভাপতির সম্মতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ