মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৫ অক্টোবর ২০ ২৪
৭:১০ অপরাহ্ণ

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে------ কেন্দ্রীয় বিএনপি নেতা হাজী মুজিব
কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকা দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত করতে হবে

মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৪ টায় পৌর এলাকার খুশালপুরস্থ হাজী মুজিবের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, গত ১৬ বছর স্থানীয় আওয়ামীলীগের দলীয় এমপি আব্দুস শহীদ এর দ্বারা নির্যাযিত, নিপিড়িত হয়েছি।

মামলা হামলার শিকার হয়েছি। আমাদের ইফতার পার্টির মঞ্চ ভেঙ্গে ফেলা হয়েছে। বাড়ীতে এসে ঈদ করতে পারিনি। আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি।

আমার পরিচালিত স্কুল, কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আওয়ামীলীগ নেতা শহীদ বাহিনী দ্বারা বিভিন্ন হয়রানি ও প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে। ১৬ বছরের ৫/৬ দিন বাড়িতে থাকতে পারিনি।

তিনি আরো বলেন, হুমকি ধামকির কারণে দলীয় কর্মসুচিতে অংশ নিতে পারেনি। নিজের অর্থ ব্যয় করে কমলগঞ্জে ছয় বিঘা জমির ওপর আমার পিতা মরহুম আব্দুল গফুর চৌধুরীর নামে মহিলা কলেজ তৈরী করেছিলাম সেখান থেকেও এই আব্দুস শহীদ ও তার ভাইয়েরা আমাকে বিতাড়িত করে তার ভাইকে সভাপতি বানিয়েছে।

এবং আমার কলেজের ফান্ডে রাখা প্রায় ২২ লক্ষ টাকা এই আব্দুস শহীদের ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল আত্মসাৎ করেছে। এই ১৬ বছরে পারেনি স্থানীয় সাংবাদিকদের খোঁজ খবর নিতে। এখন আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের বিধায়ে পরিবর্তিত পরিস্থিতির কারণে সাংবাদিকসহ সকলের সাথে যোগাযোগে চেষ্ঠা হচ্ছে।

দলীয় কর্মসুচি পালন করা হচ্ছে। তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নে ভুমিকা রাখতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে।

তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ তথা জন কল্যাণমুখী কাজে বিএনপি সোচ্ছার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপি ও ছাত্র-জনতা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, মো: আবুল হোসেন, সাবেক মেয়র আবু ইব্রাহীম জমশেদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা যুবদল আহবায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা সোয়েব আহমদ, প্রত্যুষ ধর প্রমুখ।

সাংবাদিদের উদ্দেশ্যে হাজী মুজিব আরো বলেন, বিদায়ী স্বৈরাচারি শাসক ডিজিটাল এ্যাক্ট আইনের মাধ্যমে সাংবাদিদের স্বাধীন মত প্রকাশে কন্ঠরোধ করেছিল। নতুর বাংলাদেশে সাংবাদিকরা দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি। তিনি আগামীতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাকে দুর্ণীতিমুক্ত ও আধুনিক উপজেলায় রুপান্তরের জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ