৭:৪০ অপরাহ্ণ
আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সিলেট-৩ আসনে নৌকা প্রত্যাশী মনির হোসাইনের সৌজন্যসাক্ষাৎ
বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা- আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ মনির হোসাইন।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সাথে এ সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আবদুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মিসবাউর রহমান ভূঁইয়া প্রমুখ।
একই দিন (বুধবার) মনির হোসাইন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন এবং পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের এমপি এম এ মান্নানের কার্যালয়ে গিয়ে তাঁদের সাথে সৌজন্যসাক্ষাৎ করেন। এসময় দুই মন্ত্রী মনির হোসাইনকে এলাকার মানুষের জন্য অবিরাম কাজ করে যাওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, গত দুই জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী ছিলেন মনির হোসাইন।
এবারও তিনি এ আসন থেকে চাচ্ছেন দলের মনোনয়ন। এ লক্ষ্যে তিনি গত কয়েক মাস ধরে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহত রাখতে আও'য়ামীলীগ সরকারে উন্নয়নমূলক সচিত্র লিফলেট ও সেবামূলক কাজ করে যাছে । সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় দলীয় নেতাকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তি-মহলের সঙ্গে মতবিনিময়, আলোচনা, উঠানবৈঠক এবং গণসংযোগ করছেন বেশ কয়েক মাস ধরে।
এছাড়াও এ তিন উপজেলাসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় বিভিন্ন কর্মসূচিতে করছেন অংশগ্রহণ। সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ঝাজর গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা মুহাম্মদ মনির হোসাইন দেশের শিক্ষাজীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য একসময় বিলেতে পাড়ি জমালেও তাঁর মন পড়েছিলো জন্মমাটিতে।
তাই প্রবাসের কঠিন ও ব্যস্ততম সময়ের ফাঁক গলে দেশের মানুষের সেবা করার তাড়না প্রতিনিয়ত তাড়া করতো তাঁকে। যে কারণে বিদেশে থেকেও নিয়মিতই মনির হোসাইন তাঁর নিজ এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন নানাভাবে। শিক্ষাজীবন থেকেই মনির হোসাইন নানা সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন।
ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও হাতে গড়া সংগঠন ছাত্রলীগের রাজনীতি এবং ছাত্রউন্নয়নমূলক কয়েকটি সংগঠনের সঙ্গে জড়িত। ছত্রত্বকালে সিলেটে আইয়ুববিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। ১৯৭৭-৭৮ সালে সিলেট মদন মোহন কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে কলেজের মসজিদ নির্মাণে অবদান রেখেছেন মনির হোসাইন। ১৯৮১ সালে সিলেট ল’ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে তিনি কলেজের স্থায়ী নিজস্ব ভূমির জন্য লিখিত দাবি পেশ করলে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। বিদেশে পাড়ি জমানোর পর এক পর্যায়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হন মনির হোসাইন।
পরবর্তীতে আওয়ামী লীগ সভানেত্রী কর্তৃক ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করলে এই কমিটির সদস্য করা হয় তাকে। বর্তমানে তিনি সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য। বিদেশে থেকেও গত এক যুগেরও বেশি সময় ধরে সিলেট-৩ আসনের আর্থসামাজিক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন মনির হোসাইন। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা- অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের উন্নয়নে কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। বিভিন্ন সময় দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিভিন্ন জায়গায় ফ্রি চক্ষু শিবির, গৃহনির্মাণ, বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের অর্থসহায়তা করে যাচ্ছেন তিনি। এসব রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম বিবেচনায় মনির হোসাইন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। এ ক্ষেত্রে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন। বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার পর মুহাম্মদ মনির হোসাইন মুঠোফোনে সিলেটভিউ-কে বলেন- আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আশাবাদি যে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সিলেট-৩ আসনে আমাকে সুযোগ দিবেন। আমার যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মস্পৃহাকে মূল্যায়ন করে আমাকে যদি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেন তাহলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে সর্বসাধারণের ভোটে বিজয়ী হয়ে সিলেট-৩ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো ইনশা আল্লাহ।।