সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৩১ জানুয়ারী ২০ ২৫
৮:৩৯ অপরাহ্ণ

দক্ষিন সুরমা উপজেলা জামায়াতের ইউনিট-ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিন সুরমা উপজেলার উদ্যোগে ইউনিট/ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমআ দক্ষিণ সুরমার বাবুসসালাম কমপ্লেক্সে আয়োজিত ইউনিট/ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

তিনি তার বক্তৃতায় বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় জামায়াত কর্মীদের নীতি নৈতিকতায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। সততা ও যোগ্যতার মাপকাঠিতে বলীয়ান হয়ে কুরআনের আইন প্রতিষ্ঠায় একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী বদরুল আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, মাওলানা মাসুক আহমদ, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেহান আহমদ হারিছ, এডভোকেট নাজমুল ইসলাম, উপজেলা উলামা মশায়েখ দায়িত্বশীল মাওলানা সুলাইমান হোসেন। সম্মেলনে উপজেলা ও স্হানীয় ইউনিয়নের দায়িত্বশীলবৃন্ধ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ