মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি::
১০ আগস্ট ২০ ২৪
৬:০ ৭ অপরাহ্ণ

ধর্মপাশায় দলীয় নেতাকর্মীদের সাথে উপজেলা শাখার সভাপতির মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মোতালিব খান দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে গণসংযোগ করার জন্য মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (৯আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার উকিলপাড়ায় অবস্থিত তার নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মোতালিব খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম রহমত এর স লনায় বক্তব্যদেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মপাশা উপজেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম খন্দকার, আফসার আলম পীর চন্দন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী প্রমুখ।

এছাড়াও উপজেল বিএনপি, যুবদল, স্বেচ্চাসেবক দল, ছাত্রদল, মৎস্যজিবী দল, কৃষক দলের অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ তার প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেন, আপনি যদি দলীয় মনোনয়ন আনতে পারেন আমরা সবাই আপনার সাথেই কাজ করবো ইনশাআল্লাহ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ