৭:৩৯ অপরাহ্ণ
স্বাধীনতা দিবসে 'বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট জেলা'র শ্রদ্ধা নিবেদন
২৬ মার্চ মঙ্গলবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বাংলাদেশ' সিলেট জেলা শাখার উদ্যেগে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এম.বাবর লস্কর এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালিক,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুবের খান,সদস্য সুদীপ দে, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শাহানারা বেগম,বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অঞ্জন কুমার দেব,সাধারণ সম্পাদক বিদ্যুৎ সেন পুরকায়স্থ,সহ সভাপতি রফিক মিয়া,স্বপন দেব,মহানগর শাখার সহ সভাপতি কায়েছ আহমদ,জেলার মো: পারভেজ দেওয়ান সহ অন্যান্য রা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি