১১:৩০ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ধানের শীষের প্রচারণায় তাঁতীদল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে ভোলাগঞ্জ বাজারসহ আশপাশ এলাকায় গণসংযোগ করেন কেন্দ্রীয় তাঁতীদল ও জেলা তাঁতীদল।
এসময় ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে বেড়াচ্ছেন।
এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে ধানের শীষের ভোট চেয়ে বেড়াচ্ছেন তারা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী তাঁতীদলের যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহবায়ক কামরুল হাসান ও রফিক আহমদ, মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, কোম্পানীগঞ্জ তাঁতীদলের আহবায়ক তাজ উদ্দিন, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, যুগ্ম আহবায়ক শাহ আলম, সোহেল রানা, আখতারুজ্জামান নোমান, ফিরোজ মিয়া, আদনান মিয়া, মিজানুর রহমান, আসাদুজ্জামান রুবেল, জিয়া উদ্দিন, ওমর আলী, আশিকুর রহমান লিটন, সদস্য ইব্রাহিম, রুবেল চৌধুরী, আশিক আলম, ছাত্তার, লকেশ ফরহাদ, মামুন মিয়া প্রমুখ।