বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ ::
১ এপ্রিল ২০ ২৩
৪:০ ৮ অপরাহ্ণ

সিলেটের নতুন কর্মস্থলে কাজ করা হলো না যুবকের পথেই গেল প্রাণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হলিছড়া এলাকায় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল আরোহী কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক হৃদয় ছত্রী (২৪) কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের টিল্লাক্লার্ক কংখন ছত্রীর একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়,শনিবার (১ এপ্রিল) সিলেটে নতুন কর্মস্থল ব্যাংকে যাওয়ার জন্য সকালে মাধবপুর নিজ বাসা থেকে বের হয় হৃদয়। নয় টার দিকে কুলাউড়া থানা থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করে তার মৃত্যুর সংবাদ জানায়। এদিকে একমাত্র ছেলের এমন অকাল মৃত্যুর সংবাদ শুনে তার পরিবারে চলছে শোকের মাতম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুলাউড়া - মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের হলিছড়া এলাকায় পেছন দিক আসা একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীরা সড়কে একটি লাশ পড়ে থাকতে দেখে কুলাউড়া থানাকে খবর দেয়। কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে তার মানিব্যাগ থেকে পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল ছালেখ সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটির পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তবে আমরা একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ