মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
১৬ ডিসেম্বর ২০ ২১
১:১৯ পূর্বাহ্ণ

বিজয় দিবসে কাল সিকৃবি মেতে উঠছে 'বিজয়ের গানে'

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহযোগীতায় মেট্রোনোম মিউজিক্যাল ক্লাব 'বিজয়ের গান' অনুষ্ঠান আয়োজন করেছে।

আগামীকাল ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মেট্রোনোম মিউজিক্যাল ক্লাব। সন্ধ্যা সাড়ে ৫ টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। অনুষ্ঠানে গান পরিবেশন করবে মেট্রোনোম মিউজিক্যাল ক্লাব এবং অতিথি ব্যান্ড এক্স আলফা ও বালিকণা৷ অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ