বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ ::
৮ মে ২০ ২১
১:৫৪ পূর্বাহ্ণ

কমলগঞ্জের পানদোকানীর পরিবারে জোড়া লাগানো দুইবোনের জন্ম: প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

মৌলভীবাজারের কমলগঞ্জে পানদোকানীর পরিবারে জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। এ ঘটনাকে বিরল হিসেবে দেখছেন চিকিৎসকেরা। এদিকে দুই মেয়েকে আলাদা করতে প্রধানমন্ত্রী সহযোগিতা চান দরিদ্র বাবা-মা। বুধবার (৫ মে) রাতে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে শিশু দুটির জন্ম হয়।

বৃহস্পতিবার (৬ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুইবোনের বুক ও পেট একসাথে জোড়া লাগানো। তবে তাদের মাথা, হাত, পা, মুখ ও অন্যান্য অঙ্গ আলাদা। জান্নাত প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের গাইনি চিকিৎসক ডাক্তার ফারজানা হক পর্ণা গত বুধবার রাতে সফল এই অস্ত্রোপাচারটি করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ