১:০ ০ পূর্বাহ্ণ
ধর্মপাশায় চিকিৎসকদের ব্যতিক্রম চিকিৎসা সেবা
ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাঠে গিয়ে ধানকাটার শ্রমিকদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করাহলো থার্মাল স্ক্যানারের মাধ্যমে। আজ মঙ্গলবার দুপর পৌনে বারটার সময় পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের সৈয়লচাপরা
হাওরে এই ব্যতিক্রম চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য পরিবারপরিকল্পনা কার্যালয় এর আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ ঝন্টু সরকার চার সদস্যের এই দলটি পরিচালনা করেন। ডাঃ ঝন্টু সরকার বলেন, বর্তমান সময় হচ্ছে এই উপজেলার বোরো ধানকাটার সময়। কিন্তু দেশে করোনা ভাইরাস মহামারীর কারণে দেশের অন্যান্য জেলা থেকে ধানকাটার শ্রমিক তেমন আসতে পারেনি। এছাড়াও আগাম বন্যা ও ঝঢ় তুফানের আসঙ্কা রয়েছে। যার জন্যে অনেকাংশই সঙ্কট রয়েছে এবং কৃষকরা ক্ষতিগ্রস্থ হওয়ার সঙ্কা রয়েছে। তাই এই বিষয়ে বিবেচনা করে উপজেলায় ধানকাটার কাজে নিয়োজিত শ্রমিকদের সুস্থতা নিশ্চিত করার লক্ষে শ্রমিকদের শারীরিক তাপমাত্রা থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষার জন্য পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের সৈয়লচাপরা হাওরে আমাদের চার সদস্যের দলটি চিকিৎসা সেবা প্রদান করেছে। এছাড়াও উপজেলার দশটি ইউনিয়নে আরো চিকিৎসক দল সর্বদায় কাজ করে যাচ্ছে। চিকিৎসক দলের সদস্য ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোস্তফা, মোঃ ইনছান মিয়া। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তালেব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, বাদশাগঞ্জ সাব রেজিস্টার কর্মকর্তা রাজেশ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগ প্রমুখ।