১১:২৭ অপরাহ্ণ
সিলেট মহানগর তালামীযের বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় সিলেট সদর উপজেলা ও নগরীর ২৪ নং ওয়ার্ডের বন্যাদুর্গত দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখা।
বুধবার, সিলেট সদর উপজেলার ধনপুর, হাউসা ও বাছিরপুর এবং নগরীর ২৪ নং ওয়ার্ডের সাদাটিকর, নোয়াগাঁও ও সাদিপুর এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, সিলেট পশ্চিম জেলা সভাপতি কবির আহমদ, মহানগরীর সহ-সভাপতি মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ হোসাইন, ২৪ নং ওয়ার্ড শাখার সভাপতি মো. ইমাম উদ্দিন, ৭ নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম মুন্না, ২৩ নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি বুরহান উদ্দিন, ২১ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ প্রমুখ।