মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ মার্চ ২০ ২১
১০ :১৩ অপরাহ্ণ

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.’র শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠান

হযরত মাওলানা কুদরত উল্লাহ সাহেব রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সাহেবেরগাঁও (তেমুখী), টুকেরবাজার, জালালাবাদ, সিলেট-এর ২০২০-২১ শিক্ষাবর্ষ সমাপ্তি উপলক্ষ্যে বিদায়ী অনুষ্ঠান গতকাল ১১ মার্চ বৃহস্পতিবার দুপুরে মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়।

জামেয়ার পরিচালক ও মুহতামিম হাফিজ আশিকুর রহমানের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, হাফিজ মাওলানা শাহিরুজ্জামান।

ছাত্রদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসীহত এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জামেয়ার শিক্ষাসচিব মাওলানা মিসবাহুজ্জামান, মুফতি আরমান হুসাইন, মাওলানা আব্দুশ শহিদ, মুফতি আব্দুল আহাদ, মুফতি আব্দুল মালিক, হাফিজ মাওলানা নুরুল ইসলাম, হাফিজ মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা জুবায়ের বিন ইরশাদ, হাফিজ মাওলানা আহমদ হুসাইন প্রমূখ।

বিদায়ী ছাত্রদের পক্ষে অনুভূতি পেশ করেন জামেয়ার সানোবিয়্যা ৩য় বর্ষের ছাত্র হাফিজ আবু হানিফ ও হিফজ তাকমিলের ছাত্র হাফিজ শামসুজ্জামান বক্তব্য রাখেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ