১১:২০ পূর্বাহ্ণ
নবীগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা ১২০ জন
জাবেদ ইকবাল তালুকদার :: করোনা মহামারিতে থমকে গেছে পুরোবিশ্ব। বাংলাদেশেও এসে হানা দিয়েছে এই মহামারি ভাইরাস। নবীগঞ্জে ৩ অংকের কোটা পেড়িয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২০জন।
নবীগঞ্জে সর্বপ্রথম ১মে বিকাল ৩টার দিকে একই ইউনিয়নের ৩জন সহ ৫জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপরে থেকে আস্তে আস্তে বাড়তে থাকে করোনা রোগীর সংখ্যা। এখন প্রায় প্রতিদিনই নবীগঞ্জে করোনার পজেটিভ রিপোর্ট আসছে। সর্বশেষ গত ৪-৫দিন ধরে প্রতিদিনই আসছে করোনার পজেটিভ রিপোর্ট। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে আজ বিকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সর্বশেষ গত ১৭জুলাই (শনিবার) রাতে ৪জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ৪জনের মধ্যে রয়েছেন ১জন নবীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর, ১জন নবীগঞ্জ বাজারের ব্যাবসায়ী, ২জন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের প্রধান শিক্ষকদের মধ্যে ১জন উপজেলার কমলাপুর এলাকার ও অন্যজন পিঠুয়া এলাকার।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সুত্রে জানা যায়, নবীগঞ্জে করোনা শনাক্ত হওয়ার ৯১তম দিন আজ এ রিপোর্ট লেখা পর্যন্ত নবীগঞ্জ থেকে ১০১৯জনের নমুনা সংগ্রহ করে ল্যাভে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১২০জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে ও ৭৪০জনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। উপজেলায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৬৩জন সুস্থ হয়েছেন এবং ১জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের টি.এইচ.ও ডা. আব্দুস সামাদ এসব তথ্য জানান।
নবীগঞ্জে প্রতিদিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বাইরে বের হলে মাস্ক পরিধান করুন। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলাফেরা করুন।