বৃহস্পতিবার, মে ২৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৬ জানুয়ারী ২০ ২১
১২:১১ পূর্বাহ্ণ

কমলগঞ্জ পৌর নির্বাচন: প্রচারণায় উত্তাপ, ভোটাদের দুয়ারে প্রার্থীরা
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর নির্বাচনে গরম হাওয়া বইতে শুরু করেছে। ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীর নৌকা প্রতীক ছাড়া একই ঘরানার স্বতন্ত্র আরও দুই প্রার্থীর প্রচার, প্রচারনায় বেশ উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। প্রচার-প্রচারণায় এখন উৎসবমুখর হয়ে উঠেছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে পৌর ছেয়ে গেছে গোটা পৌর এলাকা।

আগামী ১৬ জানুয়ারি কমলগঞ্জ পৌরসভা নির্বাচন । ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় ১৩ হাজার ৯শ’ ৫ জন ভোটার রয়েছেন। সরেজমিন মঙ্গলবার বিকালে পৌর এলাকা ঘুরে দেখা যায়, যে দিকেই চোখ যায়, সে দিকে সারি সারি ঝুলানো পোস্টার ও বিলর্বোড। পৌর শহরের ও গ্রামের চায়ের দোকান সমুহ সকাল থেকে গভীর রাত পর্যন্ত সরগরম থাকছে। চায়ের দোকানে ভোটারদের মুখে মুখে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনায় সরগরম করে তুলছেন।

বর্তমান মেয়র জুয়েল আহমদ নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করলেও স্বতন্ত্র হিসাবে আওয়ামীলীগের অপর দুই প্রার্থী আনোয়ার হোসেন তালগাছ ও হেলাল মিয়া জগ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ সরগরম করে তুলছেন। অন্যদিকে নিরবে নিভৃতে চলছে বিএনপি প্রার্থীর প্রচারনা। ফলে নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। 

কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়েই বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। পৌর ভোটাররা আলাপচারীতায় যোগ্য মেয়র প্রার্থী হিসাবে সততা ও দুর্নীতিমুক্ত এমন একজন পৌর মেয়র দাবি করছেন। কর্মঠ, জনবান্ধব এবং কথার সাথে কাজের মিল রেখে গড়ে তুলবেন কমলগঞ্জ পৌরসভা। যেখানে দৃষ্টিনন্দন পৌর এলাকায় থাকবে পার্ক, উন্নত হবে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা হবে টেকসই, থাকবে না জলাবদ্ধতা, হাট বাজার হবে উন্নত, বাড়বে নাগরিক সুবিধা। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ