সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৭ জুন ২০ ২৫
৮:৫৩ অপরাহ্ণ

অবহেলিত মানুষের খাদেম হিসাবে কাজ করতে চাই: জয়নাল আবেদীন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন, দীর্ঘ প্রায় ১৬ বছর দু:শাসন দূর্নীতি ও লুটপাটের কারনে দেশে একটা অন্ধকার নেমে এসেছিল।

বাংলার দামাল ছাত্রজনতা ও তাওহীদি জনতার গণআন্দোলনের সৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা ক্ষমতা ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

তিনি বৃহস্পতিবার (২৬ জুন) কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব-ইসলামপুর ইউ/পির শান্তির বাজার, মায়ার বাজার, ধুবড়িরপার বাজার,গনসংযোগ ও পথ সভা এবং তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও বাজারে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

পূর্ব ইসলামপুর ইউ/পি সভাপতি জমশীদ আলী, তেলিখাল ইউ/পি সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান, সাবেক আমির মাষ্টার আবুল খায়ের, সাবেক আমির আজমান আলী,সাবেক আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন এমাদ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আল আমিন খান, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন সভাপতি জুয়েল আমিন, দক্ষিন রনিখাই ইউনিয়ন সভাপতি ডা.আব্দুল কাইয়ুম, উত্তর রনিখাই সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক সম্পাদক হাফিজ আশরাফ আলী, সাবেক উপজেলা শিবির সভাপতি মাষ্টার সোহেল রানা, উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক ফুরকান উদ্দিন।

শ্রমিক নেতা সোনা মিয়া, জামায়াত নেতা বদরুল হক কদর, পেশাজীবি নেতা মাষ্টার আব্দুল মাজেদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ