৭:১৯ অপরাহ্ণ
মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতি, তাহের আল হামিদ সাধারণ সম্পাদক
তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পৌর শাখার কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার আওতাধীন জগন্নাথপুর পৌর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ২৭ জুলাই, ২০২৬ ঈসায়ী, সোমবার, বাদ যোহর, জগন্নাথপুর পৌর শহরের জহির'স ইনস্টিটিউট হল রুমে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি তারেক আহমদ রাজু। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের প্রচার সম্পাদক সোহানুর রহমান, অফিস সম্পাদক দিলোয়ার হোসেন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুদুল হাসান, সিলেট মহানগর শাখার সদস্য মিফতা উদ্দিন তালহা।
কাউন্সিলে মুহাম্মদ আব্দুল মান্নান-কে সভাপতি, তাহের আল হামিদ-কে সাধারণ সম্পাদক, আলাউদ্দিন আজাদ-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শাখার অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি এম আর শাহিন, জাবের হোসেন, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাবেদ নূর, সহ সাংগঠনিক সম্পাদক আহসান মাহদী, নূর আলম সিদ্দিকী, মাহমুদুল হাসান কিবরিয়া, আনজুম আহমদ, প্রচার সম্পাদক মারুফ আহমদ, সহ প্রচার সম্পাদক জামসেদ আহমদ, শাহিনুর রহমান, কুতুব উদ্দিন, অর্থ সম্পাদক সেলিম আহমদ, অফিস সম্পাদক আবু সিদ্দিক জাহেদ, সহ অফিস সম্পাদক নয়ন আহমদ, সোহাগ মিয়া, প্রশিক্ষণ সম্পাদক সারওয়ার জাহান, সহ প্রশিক্ষণ সম্পাদক আয়াছ আলী, ছাহিদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলী হাসান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলীনুর মিয়া, জিলানী আহমদ, লিখন মিয়া, আখতার হোসেন, আবির আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসহুদুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাকিল আহমদ, মাহবুবুর রহমান, সদস্য ইসমাঈল খান, কামরান হুসাইন আরহান, জাকারিয়া আহমদ, আব্দুর রহিম রুহিন, ফাহিম আহমদ।